লোহাগড়ায় গণসংযোগ করলেন এমপি প্রার্থী অধ্যক্ষ তাজুল ইসলাম
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইল-২আসনের লোহাগড়া বাজার ও রাধানগর বাজারে জনসংযোগ করলেন অধ্যক্ষ মাওলানা মোহ তাজুল ইসলাম।
মঙ্গলবার দিনভর গণসংযোগকালে তিনি বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই। মিলেমিশে দেশের উন্নয়ন চাই।
জানা যায়, নড়াইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর সহ- সভাপতি ও নড়াইল ২- আসনের এম পি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম লোহাগড়া বাজার ও ইতনা ইউনিয়নে রাধানগর বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
তাজুল ইসলাম লিফলেট বিতরণ কালে বলেন, মিলেমিশে কাজ করতে হবে। মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই।তারপরেও আমরা বাঙালি আমাদের সংস্কৃতি একই। যার যার ধর্ম সে পালন করছে। নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। নড়াইল উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করবো।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































